দারুল উলুম হামিদিয়া শুরপাড়া মাদ্রাসা

    بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

    নির্মাণ কাজ চলছে

    শুরপাড়া মাদ্রাসা জামে মসজিদ নির্মাণে আপনার সহযোগিতা প্রয়োজন

    প্রস্তাবিত ৫ তলা আধুনিক মসজিদ — প্রতিটি তলা প্রায় ৯,০০০ বর্গফুট। আল্লাহর ঘর নির্মাণে অংশ নিন, সাদাকায়ে জারিয়ার সওয়াব অর্জন করুন।

    প্রস্তাবিত ৫ তলা শুরপাড়া মাদ্রাসা জামে মসজিদের নকশা — Proposed 5-storey Shurpara Madrasa Jame Masjid design
    ৫ তলাআধুনিক মসজিদ ভবন
    ৯,০০০বর্গফুট প্রতি তলা
    ৪৫,০০০বর্গফুট মোট (প্রায়)
    ১৯৭৫থেকে দ্বীনি খেদমতে
    ﴾ ❁ ﴿

    সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা

    ✦

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের শুরপাড়া গ্রামে ১৯৭৫ সাল থেকে দারুল উলুম হামিদিয়া শুরপাড়া মাদ্রাসা কুরআন ও দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে আসছে। মাদ্রাসার সাথেই রয়েছে শুরপাড়া মাদ্রাসা জামে মসজিদ, যেখানে এলাকার মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমা আদায় করেন।

    মুসল্লি ও ছাত্রের সংখ্যা বাড়ায় পুরনো মসজিদে আর জায়গা হচ্ছে না। তাই আল্লাহর ওপর ভরসা করে আমরা একটি আধুনিক ৫ তলা মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেছি। প্রতিটি তলা প্রায় ৯,০০০ বর্গফুট। এই মসজিদে নামাজের পাশাপাশি থাকবে কুরআন শিক্ষা, লাইব্রেরি এবং মাদ্রাসার ক্লাস।

    এত বড় কাজ এলাকার মানুষের একার পক্ষে সম্পন্ন করা সম্ভব নয়। দেশ-বিদেশে যে যেখানেই থাকুন, আল্লাহর এই ঘর নির্মাণে আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন এবং দোয়া করুন। আপনার প্রতিটি ইট, প্রতিটি বস্তা সিমেন্ট, প্রতিটি টাকা — কিয়ামত পর্যন্ত চলমান সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

    مَنْ بَنَى مَسْجِدًا يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ
    “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর নির্মাণ করেন।”
    সহিহ বুখারি ৪৫০, সহিহ মুসলিম ৫৩৩
    ﴾ ❁ ﴿

    নতুন মসজিদের বৈশিষ্ট্য

    ✦
    📖কোরআন শিক্ষার সু-ব্যবস্থা
    📚বিশ্ব মানের আধুনিক লাইব্রেরি
    🛗বয়স্কদের উঠা ও নামার জন্য প্রশস্ত লিফট
    💧পর্যাপ্ত ওযুর ব্যবস্থা
    🏫নিচতলায় মাদ্রাসার ক্লাস পরিচালনার ব্যবস্থা
    ﴾ ❁ ﴿

    মসজিদের নকশা

    স্থপতির করা প্রস্তাবিত মসজিদ কমপ্লেক্সের ছবি

    ✦
    ﴾ ❁ ﴿

    যেভাবে সহযোগিতা করতে পারেন

    ✦
    💵 নগদ দানব্যাংক বা বিকাশে যেকোনো পরিমাণ
    🧱 নির্মাণ সামগ্রীইট, সিমেন্ট, রড, বালু, টাইলস
    📚 লাইব্রেরি ও লিফটবই, আসবাব বা লিফটের খরচে অংশ নিন
    🤲 দোয়া ও প্রচারএই পাতাটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    আল্লাহর ঘর নির্মাণে আজই অংশ নিন

    দানের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও বাংলা QR — দান পাতায়

    আরজগুজার: মসজিদ কমিটি, শুরপাড়া মাদ্রাসা জামে মসজিদ, শুরপাড়া, বৌলতলী, লৌহজং, মুন্সীগঞ্জ